রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোট ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের কোনো মূল্য নেই -খেলাফত মজলিস

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

ভোট ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের কোনো মূল্য নেই -খেলাফত মজলিস

khalefat majlish logo

খেলাফত মজলিসের মহাসচিব ও ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ড. আহমদ আবদুল কাদের আজ এক বিবৃতিতে বলেছেন, জনগণের কাছে ভোট ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের কোনো মূল্য নেই। শেখ হাসিনার অধিনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা চলমান প্রহসনের নির্বাচনী নাটকের মাধ্যমে জাতির সামনে ইতোমধ্যেই সুস্পষ্ট হয়েছে। জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই অধিকাংশ আসনে একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীও পাওয়া যায় নি। আসলে আধিপত্যবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের ওপর। তাই তারা দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্যে আওয়ামী লীগকে দিয়ে একটি সেটেল্ড বিষয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

বিরোধী দলকে ধ্বংস করার জন্যে জেল, জুলুম ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। তাই নোয়াখালী, লক্ষ্মীপুর, নীলফামারী, লালমনিরহাটসহ সারাদেশে যে রক্তের বন্যা বইছে তার দায় শেখ হাসিনা ও তার নতজানু নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তাই অনতিবিলম্বে এক তরফা নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ এবং  নির্দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে তিনি লাখো শহীদের রক্তের বিণিময়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করার লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধভাবে দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যথাযোগ্য মর্যাদায় আগামীকাল মহান বিজয় দিবস উদযাপনের জন্যে খেলাফত মজলিসের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

advertisement

Posted ১৮:৩৭ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com