| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ভিয়েতনামে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত ৩০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে আরও অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথম এতো বড় ধরনের মামলার মীমাংসা এবং দণ্ড দেওয়ার ঘটনা ঘটলো।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জানুযারির শুরুর দিকে কুয়াং নিন প্রদেশে প্রায় দুই টন হেরোইন পাচারের অভিযোগ এনে অপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু হয়। মামলায় মোট ৮৯ জন আসামির মধ্যে মৃত্যুদণ্ড পেয়েছেন ২১ জন পুরুষ এবং ৯ জন নারী আসামি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত বছরের বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছিলেন তারা।
Posted ১৪:১০ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin