ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ভিজিটর ভিসা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (৫ এপ্রিল) সকালে দূতাবাসের এক বার্তা এ সতর্কতা দিয়েছে সংস্থাটি।
মার্কিন দূতাবাস জানায়, মনে রাখবেন– যুক্তরাষ্ট্রে বি১ বা বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
দূতাবাস আরও জানায়, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
এর আগে দূতাবাস জানিয়েছে, ভিজিটর ভিসার ক্ষেত্রে মনে রাখতে হবে– কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার ইচ্ছা পোষণ করেন না, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার নিজের দায়িত্ব।
Posted ০৭:২০ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain