শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জোবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জোবাইদা রহমান

ভাষনটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর ভাষানটেক আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সংকট লাঘবে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।

উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।

এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত এই কার্যক্রম মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

advertisement

Posted ০৯:০৬ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com