শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট

ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক :  ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসাসফল হচ্ছে আলিয়া ভাটের সিনেমা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’থেকে ‘বাজিরাও মাস্তানি’তে ব্যর্থতার গল্প নেই। তবুও নিজেকে আরও ভালোভাবে পর্দায় উপস্থাপনের চেষ্টায় মনোযোগ কম দেননি। তবে সন্তান জন্মের পর থেকে যোগ হয়েছে আরেক চিন্তা। কীভাবে ভালো মা হবেন তিনি?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালো অভিভাবক হয়ে উঠতে আধ্যাত্মিক গুরুর পরামর্শ চেয়েছেন তিনি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের অনুষ্ঠানে। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন আলিয়া। মুখোমুখি হন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সদগুরুর। তাকে প্রশ্ন করেন, “কোনো অভিভাবকের মধ্যে যদি এমন উদ্বেগ কাজ করে যে, তিনি যথাযথভাবে অভিভাবকত্বের দায়িত্ব সামলাতে পারছেন কিনা, তবে তাকে কী পরামর্শ দেবেন আপনি?”

উত্তরে সদগুরু বলেন, “উদ্বিগ্ন অভিভাবকরা কখনোই ভালো অভিভাবক হতে পারেন না।” এমন উত্তরে দর্শকমহলে হাসির রোল পড়লে আলিয়া বলেন, “এই দুশ্চিন্তা কোনোদিন পিছু ছাড়বে না! আমার মনে হয়, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সদগুরু। তা দেখে নেটিজেনদের মনে ঘুরপাক কাচ্ছে  নানা কৌতূহল। অনেকের প্রশ্ন, তবে কি মেয়ের ঠিকঠাক দেখভাল করতে পারছেন না আলিয়া। যদিও বিভিন্ন অনুস্থানে আলিয়া বারবার জানিয়েছেন কন্যা রাহা-ই তার একইমাত্র ধ্যানজ্ঞান।

advertisement

Posted ০৮:১৭ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com