| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : ভারতের রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থী ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তী । মঙ্গলবার তিনি রাজ্যবিধান সভায় এই মনোনয়নপত্র জমা দেন।
গত ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করেন।
তাপস পাল, শতাব্দী রায়ের পর আরো এক তারকা প্রার্থী পেল তৃণমূল কংগ্রেস। শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চনের পর অভিনয় থেকে সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখলেন বলিউডের আরো এক প্রথম সারির অভিনেতা।
Posted ১০:২৯ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin