| শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট
২১ মার্চ: চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৩০ রান। এর ফলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩১ রান।
ভারতীয়দের অসাধারণ ফিল্ডিংয়ে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ৯ রানের মাথায় কামরান আকমল রান আউট হয়ে বিদায় নেন। ১০ বলে দু’টি চারের সাহায্যে ৮ রান করেন কামরান আকমল। ৪৪ রানে মোহাম্মদ হাফিজ এবং ৪৭ রানে বিদায় নেন আহমেদ শেহজাদ। ১৫ রান করা হাফিজের উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। আহমেদ শেহজাদ স্ট্যাম্প হয়ে সাজঘরে ফেরেন।
এরপর শোয়েব মালিক ও উমর আকমল ৫০ রানের পার্টনারশিপ গড়েন। শোয়েব মালিক ১৮ রান করে আউট হন। দলীয় রান তখন ৯৭। ১০৩ রানে উমর আকমল আউট হলে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। উমর আকমল করেন ৩৩ রান। ১১৪ রানে শহিদ আফ্রিদি বিদায় নেন। ভুবনেশ্বর কুমারের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন আফ্রিদি। আফ্রিদি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি ১০ বলে ৮ রান করেন তিনি।
শেষদিকে শোহেব মাকসুদের ঝড়ো গতির ২১ রানের সুবাদে ৭ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয় পাকিস্তান। তার ১১ বলের ইনিংসে দু’টি চার ও একটি ছক্কার মার রয়েছে। শেষ ওভারে শোহেব মাকসুদ ১৫ রান যোগ করেন। শেষ বলে রান আউট হন ২১ রান করা শোহেব মাকসুদ।
ভারতীয় বোলারদের মধ্যে অমিত মিশ্রা দু’টি, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নেন।
Posted ১৬:০৬ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin