বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাডফোর্ডে জমিয়তে উলামা ইউকের প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে মুক্তি দিন

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ১৮ দলীয় জুটের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী প্রবীন রাজনীতিবিদ শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের নিঃশর্ত মুক্তির দাবীতে গত সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জমিয়তে উলামা ইউকে ব্রাডফোর্ড শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভাপতি অনুষ্ঠিত হয়
শাখা সভাপতি এবং জমিয়তে উলামা ইউকের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খ মুফতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে শাখা সেক্রেটারী মাওলানা আবদুর রহমান এর পরিচানায় বক্তারা বলেন সরকার এক দিকে নাস্তিকদের পৃষ্টপোষকতা করছে অন্যদিকে ইসলামের দারক বাহক আলেম উলামাদের উপর মিথ্যা মামলা দিয়ে রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে কিন্তু সরকারের মনে রাখা উচিৎ নির্যাতন নিপিড়ন চালিয়ে ইসলামী আন্দোলন স্তব্ধ করা যাবে না বরং যতই নির্যাতন হবে ততই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে

বক্তারা অনতিবিলম্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানিয়ে বলেন অন্যথায় ইসলাম প্রিয় তৌহিদী জনতা আন্দোলনের মাধ্যমে মুফতি ওয়াক্কাস সহ জাতিয় নেতৃবৃন্দকে মুক্ত করবে ইনশা আল্লাহ

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী সিকদার, জমিয়তে উলামা
ইউকে
ব্রাডফোর্ড শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জী, সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, ট্রেজারার মাওলানা উবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা সাইফুল আলম, মাওলানা আবদুর রাজ্জাক, হাজি হাবিবুর রহমান প্রমুখ

-সৈয়্দ তামীম আহমদ : বার্তা প্রেরক, ব্রাডফোর্ড।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৩:৫৫ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com