শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বোমা বানানোর সময় বিস্ফোরণে আ.লীগ নেতা নিহত

  |   শনিবার, ২২ মার্চ ২০১৪ | প্রিন্ট

boma

ফাইল ফটো

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। উপজেলার মধ্যম আহম্মদপুর সামছু মেম্বারের বাড়ির দরজায় শুক্রবার গভীর রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়। এসময় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ওই উপজেলায় ভোটগ্রহণকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীরা বোমা তৈরি করছিলেন। গভীর রাতে অসতর্কতাবশত বোমা বিস্ফোরণে ছয় জন আহত হয়। এদের মধ্যে তিনজনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুলাল (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
দুলাল ওই এলাকার এবাদুল হকের ছেলে। নিজ বাড়ির সামনে তিনি চা দোকান চালাতেন। অপর আহতদের মধ্যে শরীফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ঘটনা জানাজানি হলে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে আওয়ামী লীগ নেতারা জোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা দাবি করছেন, বোমা হামলায় দুলালের মৃত্যু হয়েছে।  সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ বোমা বিস্ফোরণে দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

advertisement

Posted ১০:৫৫ | শনিবার, ২২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com