শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈঠকের খবর ‘ভিত্তিহীন’

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

বৈঠকের খবর ‘ভিত্তিহীন’

Mirza-Fakhrul

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠকের খবরকে প্রত্যাখ্যান করে ‘টোটালি বেজলেস’ (ভিত্তিহীন) বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৈয়দ আশরাফের সঙ্গে মির্জা ফখরুলের একান্তে বৈঠক হয়েছে- শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন গণমাধ্যমে এরকম খবর বের হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
রাত ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি সংবাদের জন্য। কিন্তু আমি আপনাদের খুশি করতে পারলাম না। সৈয়দ আশরাফের সঙ্গে আমার কোনো ধরনের সংলাপ হয়নি।’
তিনি বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এখবর প্রচার করা হয়েছে।’

advertisement

Posted ০৫:৩৮ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com