বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেচেঁ আছেন ইলিয়াস আলী ?

  |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩ | প্রিন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এখানো জীবিত আছেন বলে দাবি করেছেন তার আপন ছোট ভাই আসকির আলী।

তিনি আরো দাবি করেন, তার ভাই ইলিয়াস আলী কলিকাতার দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী আছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার চ্যানেল আই-লন্ডনের স্ট্রেইট ডায়ালগের অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে ইলিয়াস আলীর ছোট ভাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ দাবি করেন।

ইলিয়াস আলীর ভাই আসকির আলী সরাসরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে এ রকম দৃঢ়তার সঙ্গে দাবি এই প্রথম এবং এ নিয়ে প্রবাসী জনগণের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া পড়ে যায়।

আসকির আলী জানান, তাদের কাছে বিভিন্নভাবে যেসব তথ্য এসেছে বিভিন্ন সূত্র থেকে, তাতে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আলী ভারতের দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দি অবস্থায় আছেন, যেমন করে কোলকাতায় সুখরঞ্জন বালি আছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এদিকে নিখোঁজ সুখরঞ্জন বালী ভারতে একটি কারাগারে বন্দী রয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের ধারণা আরো দৃঢ় হয়েছে, একইভাবে ইলিয়াস আলীকে ভারতে গুম করে রাখা হয়েছে।

এনিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর বের হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এনিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে গুম হন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তার পরিবার এখনো মনে করে ইলিয়াস আলী জীবিত আছেন এবং ফিরে আসবেন।

তার স্ত্রী তাহসিনা ইয়াসমিন লুনা জানিয়েছেন, আজীবন তিনি অপেক্ষায় থাকবেন প্রিয় স্বামীর।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৫:৪৭ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com