শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করায় যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ

  |   শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট

uk-bnp -zia

আদালত কর্তৃক শোনানী ছাড়াই গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপির।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হেলাল নাসিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, স্বেচ্চাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, মিছবাউজ্জামান সোহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা হেভেন খাঁন, দেওয়ান আব্দুল বাছিত.আবুল হাসনতা রিপন, নুরুল আলম রিপন, তোফায়েল আহমদ আলম, শরফুরাজ শরফু, এ কে এম সিদ্দিকুর রহমান, আল আমিন, শামীম উদ্দিন, হাসান আহমদ, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠান দুদক মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে এ মামলা করেছে। দুদকের এ মামলা করার কোনো এখতিয়ার নেই। সরকারের ইচ্ছা পূরণের জন্যই দুদক এ মিথ্যা মামলা দায়ের করেছে। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আবেদন আপিল বিভাগে এখনো বিচারাধীন। এই অবস্থায় নিম্নআদালতে এ মামলার বিষয়ে কোনো আদেশ দিতে পারে না। কিন্তু বিচারক বাসুদেব রায় সরকারের পক্ষে বিরোধী দলকে দমনের উদ্দেশ্যে এ মিথ্যা মামলাটিতে দুদকের অভিযোগ আমলে নিয়েছেন। এটা ন্যায়বিচারের পরিপন্থী। সরকারের নির্দেশে আইন, কানুন, বিধি-বিধান কিছুই আমলে নেয়নি এ বিচারক। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।

advertisement

Posted ০৫:১০ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com