| বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৫ জানুয়ারি : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগামীকালের (বৃহস্পতিবারের) স্থগিত ৭ আসনের নির্বাচন নিয়ে আগের চেয়ে আইন-শৃংখলা বাহিনীর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আমাদের পরিস্থিতির উন্নতির বিষয় নিশ্চিত করেছে। আশা করছি, এ নির্বাচনে ৫ জানুয়ারির মতো সহিংসতার পুনরাবৃত্তি হবে না।
বুধবার রাতে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাত আসনে স্থগিত কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ভোটারেরা নির্বিগ্নে ভোট দিয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন সিইসি।
কুড়িগ্রামের নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আদালতের আদেশ। আদালতের আদেশ অনুযায়ী স্থগিত হয়েছে। পরবর্তীতে যথাসময়ে নির্বাচন হবে।
স্থগিত আসনগুলো হলো- দিনাজপুর-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১ এই ৭টি আসনের ৩৯০টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ১৯:১৪ | বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin