শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলা বি এন পির সংগ্রামী সভাপতি জনাব জালাল উদ্দিনকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জনাচ্ছি – আব্দুল বাছিত বাদশা

  |   রবিবার, ১২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

biswhnath

স্বৈরাচার এরশাদ পতনের আপোষহীন সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রিয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা জাতীয়তাবাদী দলের সম্মানীত সভাপতি, নন্দিত জননেতা জনাব এম ইলিয়াস আলীর হাতে গড়া বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি এবং ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিনকে, অবৈধ শেখ হাসিনা সরকারের গণ গ্রেফতারের অংশ হিসাবে অদ্য ১১ই জানুয়ারী গ্রেফতার করা হয়েছে।

আমি জালাল উদ্দিনকে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অতিসত্বর জালাল ভাই এর উপর দয়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে উনাকে মুক্তির জোড় দাবী জানাচ্ছি। এদিক গত ২৫সে নভেম্বর বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং উপজেলার সম্মানীত ভাইস চেয়ারম্যান জনাব গৌছ খানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ দেড় মাস কারা ভোগের পর গত ১০ই জানুয়ারী জামিনে মুক্তি পেয়েছেন। গৌছ খানের উপর দয়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের ও জোড় দাবী জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই মামলা এবং গ্রেফতার করে সরকার পতনের আন্দোলনকে দমন করা যাবে না।

advertisement

Posted ০১:৩৯ | রবিবার, ১২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com