রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপের সেমিফাইনালে কার বিপক্ষে কোন দল লড়বে?

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট

বিশ্বকাপের সেমিফাইনালে কার বিপক্ষে কোন দল লড়বে?

দেখতে দেখতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্ব। এবার সেমিফাইনালের টিকিট জিতে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দেখাবে এই চারটি দল।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে। তারই ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেমিফাইনাল ম্যাচগুলো:

  • গ্রুপ-১ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড
  • গ্রুপ-২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম গ্রুপ-১ রানার্সআপ ভারত

গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াররা সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে আছে।

অন্যদিকে, ভারত তিন ম্যাচের মধ্যে দুটি জয় অর্জন করে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

advertisement

Posted ০৬:০৯ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com