| রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগর উপজেলায় বিজয়ী হয়েছেন জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক। মাসুদ বিন সাঈদী পেয়েছেন ২১০৭৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আব্দুল খালেক পেয়েছেন ৬৫৬৭ ভোট।
রবিবার সকাল ৮টা থেকে দেশের ৪৩টি জেলার ৯১ উপজেলায় শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় নির্বাচনে এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬৯ লাখ সাত হাজার ৯৫৬ ও নারী ভোটার ৬৯ লাখ ৫১ হাজার ৩১২ জন।
চতুর্থ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে এক হাজার ১৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১২ জন।
এ দফায় মোট ভোটকেন্দ্র পাঁচ হাজার ৮৮২টি। ভোট কক্ষের সংখ্যা ৩৭ হাজার ৩৩৮টি। মোট কর্মকর্তার সংখ্যা এক লাখ ১৭ হাজার ৮৯৬ জন। এর মধ্যে প্রিসাইডিং অফিসারের সংখ্যা পাঁচ হাজার ৮৮২ জন। সহকারী প্রিসাইডিং অফিসারের সংখ্যা ৩৭ হাজার ৩২৩৮ জন। পোলিং অফিসারের সংখ্যা ৭৪ হাজার ৬৭৬ জন।
Posted ২৩:৫২ | রবিবার, ২৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin