শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সরকারদলীয় ৬ এমপি

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

alamgir
 

ঢাকা, ২ ডিসেম্বর  : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন- ৬ সরকার দলীয় প্রার্থী। এ ৬ আসনে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা।

তারা হলেন- চাঁদপুর ১ আসন থেকে ড. মহিউদ্দিন খান আলমগীর, নোয়াখালী-২ থেকে মোর্শেদুল আলম, কিশোরগঞ্জ-৪ থেকে রেদোয়ান আহমেদ তৌফিক, দিনাজপুর-১ থেকে মাহমুদ আলী, মৌলভীবাজার-৪ থেকে উপাধ্যাক্ষ আব্দুস শহীদ, মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ৬ আসনে এদের বিপরীতে আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি।
রাত সাড়ে ৮টা পর্যন্ত ৩১ জেলার বিভিন্ন সংসদীয় আসনে মোট ২৭৫টি মনোনয়নপত্র  জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। এ সময়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র কোনো কারণে বাতিল না হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

advertisement

Posted ১৭:১৩ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com