রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিধ্বস্ত গাজা; আবারও স্কুলে ইসরায়েলের হামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

বিধ্বস্ত গাজা; আবারও স্কুলে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া বেইত হানুনে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

 

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে “আর্টিলারি গোলাবর্ষণ” করেছে এবং এতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে।

 

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

 

ওয়াফা বলেছে, উত্তর গাজার আরেক শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

 

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ১৭ দিন আগে ইসরায়েল উত্তর গাজায় হামলা শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ৬৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার উত্তর গাজা উপত্যকায় তীব্র ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

advertisement

Posted ০৬:৫৩ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com