বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিডিআর বিদ্রোহের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বিএনপি : মওদুদ

  |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১ | প্রিন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বিডিআরের নাম, পোশাক ও ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির এক শোক সভায় ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কথা বলেন। পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা ও নিহতদের স্মরণে এ শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাগপার সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক ডিজি আলম ফজলুর রহমান, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, বিডিআরের নাম, পোশাক পাল্টানোর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। বর্তমান সরকার সেনাবাহিনী ও বিডিআরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে উল্লেখ করে বিএনপির এ নেতা অভিযোগ করেন, জনগণ এটা মেনে নেয়নি এবং কখনও মেনে নেবে না।

For News : news@shadindesh.com
advertisement

Posted ০০:১৬ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com