বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিকে বিএনপির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন

  |   শুক্রবার, ১৬ মে ২০১৪ | প্রিন্ট

বিজেপিকে বিএনপির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন

fokrul islam alamgir

১৬ মে:  বিজেপিকে বিএনপির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করতে যাচ্ছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা তাদের অভিনন্দন এবং স্বাগত জানাই।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।  বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘নিকটতম প্রতিবেশী হিসেবে আশা করব, দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো ভারতের নতুন সরকার সঠিকভাবে অনুধাবন করবে। বাংলাদেশের মানুষের মনের কথা বোঝার চেষ্টা করবে। তিস্তার ন্যায্য হিস্যা ও সীমান্তহত্যা বন্ধে এগিয়ে আসবে।’

মির্জা ফখরুল যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সভায় আগত নেতাকর্মীরা জোরে করতালির মাধ্যমে বিজেপিকে স্বাগত জানায়।

নারায়ণগঞ্জসহ দেশব্যাপী গুম-খুন ও অপহরণের প্রতিবাদে রাজধানীর ডেমরাতে বিএনপির সমাবেশের উদ্দ্যেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই সভা-সমাবেশের অনুমতি দিচ্ছে না। তিনি বলেন, সরকার জনসভার অনুমতি দেয়ার ব্যাপারে টালবাহানা করছে। নিরাপত্তার ধুয়া তুলে জনসভার অনুমতি দিতে টালবাহানা করছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আদালত স্থানান্তরের প্রতিবাদে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ সভার আয়োজন করে।

বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তৃতা দেন।

এছাড়াও সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম আলীম, আমিরুজ্জামান খান শিমুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১৪:৪২ | শুক্রবার, ১৬ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com