সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় ব্রিটেন গভীরভাবে উদ্বিগ্ন : রবার্ট গিবসন

  |   সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট

bicharbohirvuto-hottakan

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব হত্যাকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। কমনওয়েথ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ কমনওয়েলথ সোসাইটি আয়োজিত এক সেমিনারে ব্রিটিশ হাইকমিশনার এ উদ্বেগ প্রকাশ করেন।

ব্রিটিশ হাইকমিশনার তার বক্তৃতায় বলেন, স্থানীয় মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা বেড়ে যাওয়ার যে খবর পাচ্ছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্যগুলো যদি সঠিক হয় তবে তা খুবই উদ্বেগের বিষয়। সরকারের কর্মকর্তাদের সঙ্গে যখন আমি ব্যক্তিগতভাবে দেখা করি তখন তারা এসব বিচারবহির্ভূত হত্যার বিষয়ে তদন্তের আশ্বাস দেন। এরপরও আমি সরকারের কাছে এসব বিচারবহির্ভূত
হত্যাকাণ্ডের স্বচ্ছ এবং দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছি। বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আইনের শাসন যেন ভূলুণ্ঠিত না হয়। অবিলম্বে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা যে বাড়ছে তা এখানকার সবারই জানা। আমি দৃঢ়ভাবে বলতে চাই, একজন মানুষ যত বড় অপরাধই করুক না কেন তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কমনওয়েলথের সদস্য হিসেবে বাংলাদেশ অবশ্যই মুক্ত সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারে বিশ্বাসী। আমাদেরকে অবশ্যই জনগণের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এছাড়া ধর্মীয় অধিকারের বিষয়টি হতে হবে সুরক্ষিত। তিনি বলেন, ব্রিটেন যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

ব্রিটিশ হাইকমিশনার তার বক্তৃতায় বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেয়ার আহ্বান জানান।

advertisement

Posted ১০:৪০ | সোমবার, ১০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com