বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আটক

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

barrister khokun

ঢাকা, ২৬ ডিসেম্বর  : বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন মৎস্য ভবনের কাছ থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান ব্যারিস্টার খোকনকে আটকের কথা  স্বাধীনদেশ নিউজকে নিশ্চিত করেছেন। তবে কি কারনে আটক করা হয়েছে তা কিছুই বলেননি।

এর আগে সকালে সুপ্রিম কোর্টে পেশাজীবী সংগঠন আয়োজিত একটি মতবিনিময় সভা পরিচালনা করেন বিএনপির এই আইনজীবী। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি করে তিনি হাইকোর্ট থেকে বেরোনোর পর মৎস্য ভবনের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে।

advertisement

Posted ২০:১৬ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com