সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নেতা ড. মোশাররফ আটক

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

mosorraf 1

ঢাকা, ১২ মার্চ  : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে নিজের বাসা থেকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্র জানা গেছে, তাকে দুদকের দায়ের করা একটি মামলায় আটক করা হয়েছে।
ড. খন্দকার মোশাররফকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বুনে যাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার সেই চক্রান্তেরই অংশ বলে উল্লেখ করে তিনি।
খালেদা জিয়া বলেন, বর্তমান অবৈধ সরকার দেশ পরিচালনায় জনস্বার্থকে তুচ্ছ জ্ঞান করে ক্রসফায়ারে হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের এবং পাইকারি হারে গ্রেফতারের উপর ভর করার কারণে সারাদেশে এখন এক ভয়ংকর আতঙ্ক বিরাজ করছে।
বেগম জিয়া বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জোর জবরদখলকারী বর্তমান গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দিতে আরো বেশি বেসামাল হয়ে পড়েছে।
ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো একজন প্রবীণ রাজনীতিবিদকে মিথ্যা মামলায় গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীকে অশুভ পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে বেগম জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, আওয়ামী শাসনামলগুলোতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কখনোই নিরাপদ থাকেনি, এখন তার শেষ চিহ্নটুকুও মুছে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ ভাবছে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে অন্তরীণ রাখতে পারলেই আন্দোলন সংগ্রাম স্তব্ধ হয়ে যাবে। এ ভ্রান্ত ধারণা এবং অলীক স্বপ্নই আওয়ামী লীগের জন্য একদিন কাল হবে।
এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ এ গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ মুহূর্তেই তাকে মুক্তি দেয়ার দাবি জানান তারা।

advertisement

Posted ২২:৫৩ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com