| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাত ৮ টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করার সময় তাদেরকে আটক করা হয়। অল্প সময় পরই তাকে আবার ছেড়ে দেওয়া হয়।
এ সময় আরও দুজন নেতাকে আটক করা হলেও তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি পুলিশ থেকে নিশ্চিত করা হয়নি।
Posted ২৩:১১ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin