শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নেতাদের বের হতে দেয়া হবে না : নানক

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

বিএনপি নেতাদের বের হতে দেয়া হবে না : নানক

 

Nanok

ঢাকা, ২৪ ডিসেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণে যদি অগণতান্ত্রিক সরকার আসার ইঙ্গিত থাকে, তবে এ ব্যাপারে সরকারকে সচেতন থেকে তা প্রতিহত করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বিএনপি নেতাদের উদ্দেশ বলেন, অসংযত ভাষায় কথা বললে তাদের ঘর থেকে বের হতে দেয়া হবে না।
মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, বোমাবাজি, অগ্নিসংযোগ, রেললাইন উৎপাটন, হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা, লুটতরাজসহ পাকিস্তান পার্লামেন্টে গণহত্যাকারীদের পক্ষে প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪-দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাজেদা চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

advertisement

Posted ২২:৩১ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com