রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি-জামায়াত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন : শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বিএনপি-জামায়াত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন : শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি। শেখ ফজলে শামস পরশ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের অধিকার খর্ব করাই বিএনপির রাজনীতি। জনগণের অধিকার বিচার চাওয়া, তারা সেই বিচারের অধিকার জনগণকে দিতে চান না। বিএনপির প্রত্যেকটা কাজই এদেশের জনগণের বিরুদ্ধে।

তিনি বলেন, আমি নিজেইতো একজন ভুক্তভোগী। বিএনপি ইনডেমনিটি আইন করে আমার পিতা-মাতার হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন, জাতির পিতার পরিবার হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখেছিলেন। শেখ পরশ বলেন, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে, আর আজকের আওয়ামী লীগ সরকার এদেশে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আমরা উন্নয়নের শিখরে চলে গেছি এবং আমরাই এই উন্নয়নের ধারা সমুন্নত ও অব্যাহত রাখবো, যেকোনো মূল্যে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের নামে অরাজনৈতিক কার্যক্রম বন্ধ করেন। গণতন্ত্রের নামে আপনারা এখন বিধ্বংসী আচরণ করছেন, সন্ত্রাসী আচরণ করে প্রমাণ করেছেন যে আপনারা কোন রাজনৈতিক দলই না। আবারও প্রমাণ করেছেন আপনারা একটা বিচ্ছিন্নতাবাদি জঙ্গি সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

advertisement

Posted ১৫:৪৬ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1128 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com