রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়

  |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়

kamrul

ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ নয়। একাত্তরের রাজাকাররা যেমন আমাদের শত্রু ছিল। ঠিক বিএনপিও আমাদের শত্রু। তাদের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপ নয়।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অর্বাচীন বালক (তারেক রহমান) মিথ্যাচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা, স্বার্বভৌত্ব অস্বীকার করছেন। এটা মিথ্যাচার। আর মিথ্যাচার করা মানেই পাপাচার। তাই এ পাপাচার থেকে মা ও ছেলেকে বিরত থাকতে বলছি।’

বিএনপি আগামী ২২ এপ্রিলের তিস্তা অভিমুখে লংমার্চে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে উল্লেখ করে কামরুল বলেন, ‘আমরা কোনোভাবেই নির্বাচনের আগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে যেতে দেবো না। সরকারের এ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে যেকোনো পদক্ষেপ নিতে আমরা পিছপা হবো না।’

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম এনামুল হক শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো এবং ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি ড. মো. বশিরউল্লাহ প্রমুখ।

advertisement

Posted ১২:৪০ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com