বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপির সঙ্গে আবার কিসের আলোচনা : মায়া

  |   মঙ্গলবার, ১০ জুন ২০১৪ | প্রিন্ট

বিএনপির সঙ্গে আবার কিসের আলোচনা : মায়া

maya

ঢাকা, ১০ জুন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি বর্তমানে টোকাই দলে পরিণত হয়েছে। তাদের সঙ্গে আবার কিসের আলোচনা।

তিনি বলেন, সংসদে বিএনএফের প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আলোচনা হতে পারে, বিএনপির সঙ্গে নয়।  মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, এদিকে সরকারকে অবৈধ বলেছেন, আবার সংলাপ করতে চান। এতেই প্রমাণিত হয় আপনারা কোনো রাজনৈতিক দলই না। অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না। তার ফল ভালো হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে কখনো পরাজিত করা যায়নি। ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বারবার ক্ষমতাচ্যুত করা হয়েছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মায়া বলেন, আমাদের সাধারণ সম্পাদক সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে হারাতে চাই না।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা প্রমুখ।

advertisement

Posted ১২:০৯ | মঙ্গলবার, ১০ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com