রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপির ছয় নেতার জামিন

  |   রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

6 leader
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ারসহ ছয় নেতাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন। ছয় নেতার মধ্যে হান্নান শাহ পাঁচটিতে, মীর মোহাম্মদ নাসির উদ্দিন একটিতে এবং অন্যরা দুটি মামলায় ছয় মাস করে জামিন পেয়েছেন।

একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।  আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্য কোনো মামলা না থাকায় হান্নান শাহ ও মীর মোহাম্মদ নাসির উদ্দিনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান, সগীর হোসেন লিওন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

ব্যারিস্টার এহসানুর রহমান জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাসকে গত বছরের ৬ মে মতিঝিল থানার দুটি মামলায় ছয় মাসের জামিন দেয়া হয়েছে।

গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবে পুলিশের উপপরিদর্শক(এসআই) শাহজাহান হত্যার ঘটনায় এবং অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এ দুই মামলায় তাদের উসকানিদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া মওদুদ আহমদকে মতিঝিল থানায় করা গাড়ি ভাঙচুরের একটি এবং দুদকের করা আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্য তিনজনকে আরও একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো রয়েছে, তাই তারা এখনই মুক্তি পাচ্ছেন না।

এদিকে হেফাজতের ঘটনায় করা দুটি মামলায় হান্নান শাহকে ছয় মাসের জামিন দেয়ার পাশাপাশি হরতাল-অবরোধের ঘটনায় করা আরও তিনটি মামলায় জামিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।  তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

এদিকে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিএনজি ভাঙচুরের অভিযোগে আটক দেখানো একটি মামলায় আজ হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন। এর আগেও দুটি মামলায় তিনি চট্টগ্রাম জজকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং হাইকোর্ট তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন। তাই তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত বছরের ৮ নভেম্বর মওদুদ আহমদ, এক কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাসকে, ২৪ নভেম্বর হান্নান শাহকে এবং চট্টগ্রাম থেকে ২৮ নভেম্বর মীর নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তারা কারাগারে আছেন।

advertisement

Posted ১১:৫৩ | রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com