শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলনের ঘোষণায় সরকার ভীত নয়: আমু

  |   শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

amo

৭ মার্চঃ  উপজেলা নির্বাচনের পর বিএনপির আন্দোলনের ঘোষণায় সরকার ভীত নয় মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,  বিএনপির আন্দোলন আমরা অতীতে দেখেছি। আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পতন ঘটাতে পারবেন না।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতাবিরোধীরা ২১ বছর ক্ষমতায় ছিল। তখন তারা মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করে। ইতিহাস বিকৃত হয়। স্বাধীনতাবিরোধীরা পুনর্বাসিত হন। মুক্তিযুদ্ধের চেতনার শূন্যতা সৃষ্টি হয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সরকার ’৭২-এর সংবিধান পুনর্বহাল করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ৭ মার্চের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

advertisement

Posted ১৭:০০ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com