রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন এবং ভোট দিন : জয়

  |   শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

 

joy new
আগামীকাল বাড়ি ছেড়ে বেরিয়ে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার জয় তার ফেসবুক পাতায় এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পাতায় তিনি বলেন, বিরোধী দল আগুন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে, স্কুল ও পুলিশ কেন্দ্র পুড়িয়ে দিচ্ছে।
গতকাল বিরোধী দলের সন্ত্রাসীরা পাঁচজন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আজ দেশের অনেকগুলো স্কুল ও ভোটকেন্দ্রে তারা অগ্নিসংযোগ করেছে। এমনকি আলোচনা চলার সময়ও তারা পেট্রল ও গান পাউডার দিয়ে গণপরিবহনে আরোহী নিরীহ নাগরিকদের গায়ে আগুন দিয়েছে। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের সন্ত্রাস চালিয়ে গেছে।
জয় বলেন, বিএনপির জোটসঙ্গী জামায়াত একই সন্ত্রাসী কৌশলে আমাদের স্বাধীনতা রুখতে চেয়েছিলো। ১৯৭১ সালে তারা সফল হয়নি। সন্ত্রাসের মাধ্যমে এবারের নির্বাচন রুখতেও তারা সফল হবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসকে না বলুন। আগামীকাল বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন এবং ভোট দিন।
advertisement

Posted ১১:৪৭ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com