ফারছু আহমেদ চৌধুরী, বার্মিংহাম : গত ৩রা আগষ্ট শনিবার বার্মিংহামের স্টার্টপোর্ড রোডস্থ স্থানীয় একটি রেষ্ঠুরেন্টে সন্ধ্যা ৭ টায় আব্দুল রউফ মুগালের সভাপতিত্বে ও মামুন আসলাম মুগালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্র্মিংহামের সাবেক লর্ড মেয়র খাজা মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার চৌধুরী আফজাল।
সভায় বক্তারা বিগত রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সামনের রোজাগুলো রাখার তৈফিক দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে রহমত কামনা করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কাউন্সিলার মোহাম্মদ আইয়ূব ও বার্মিংহাম এয়ারপোর্টের পিআইএ’র ইনচার্জ মোহাম্মদ সুলতান, আজিজ মোহাম্মদ সেলিম ও হাজী আজম সহ আরো অনেকে।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
For News : news@shadindesh.com