নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম :মুক্তিযুদ্ধের সময়কার ওসমানীর দেশপ্রেম, আত্মত্যাগ ও তার দেশ গঠনে অবদানকে আগামী প্রজন্মের কাছে পৌছানো এবং রাষ্ট্রীয়ভাবে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করার লক্ষ্যে গতকাল ওসমানী আদর্শ সংসদের আয়োজনে বার্মিংহামের কভিন্ট্রি রোডস্থ স্থানীয় একটি সেমিনার হলে সংঘটনের সভাপতি আলহাজ্ব এম আলী ইসমাঈলের সভাপতিত্বে ও সেক্রেটারী নাসির উদ্দিন হেলাল ও শাফায়েত আলী খাঁনের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাফফিত অনুষ্ঠিত হয়।
বক্তারা ওসমানীর জন্ম ও মৃত্যূ দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং তার কর্মময় জীবনের বৃত্তান্ত পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শেখ আব্দুর গফুর, ফয়জুর রহামান চৌধুরী এমবিএ, মুক্তিযোদ্ধ্যা এম এ হামিদ, ইকাবাল হোসেন চৌধুরী, শাহ আবেদ আলী, এড. তোফাজ্জেল তালুকদার, মুক্তিযোদ্ধা শরীফ চৌধুরী সহ আরো কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা।
For News : news@shadindesh.com