মো: আতিকুর রহমান, বার্মিংহাম : ভিশন টুয়েন্টি–টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয় এবং গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মবার্ষিকীগত ৩০শে অক্টোবর রোববার রাতে বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ড আওয়ামীলীগের স্হানীয় কার্যালয়ে পালন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালেহ্ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিডল্যান্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান।
সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো মহাজোটকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বক্তারা বলেন, বিএনপি–জামায়াত দেশকে সম্প্রদায়িক জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তাদের এই অপকৌশল রুখে দিতে ও ভিশন টুয়েন্টি–টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বক্তারা দেশকে কলঙ্কমুক্ত করতে অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কর্যকর করার আহবান জানান।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ালী খান, খালেদ হোসেন, সামছুল ইসলাম আলম, লোকমান চৌধুরী, মো: এরশাদ আলী, জিলাল উদ্দিন, খালেদ আহমদ, খাইরুল আলম, আজির উদ্দিন, মোসাদ্দেক আহমদ শ্যামল, জামিল আহমদসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
পরে নেতা–কর্মীরা কেক কেটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন পালন করেন।
For News : news@shadindesh.com