বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাগেরহাটে জামায়াতের সঙ্গে সংঘর্ষে ওসিসহ আহত ১২

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

বাগেরহাটে জামায়াতের সঙ্গে সংঘর্ষে ওসিসহ আহত ১২
bagerhat
বাগেরহাট প্রতিনিধি, খুলনা 

: বাগেরহাট শহরতলীর দশানীর পচাদিঘির পাড় এলাকায় রোববার রাতে জামায়াত ও পুলিশের সংর্ঘষে বাগেরহাট মডেল থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংর্ঘষে এসকেন্দার (২২) নামে একজন গুলিবিদ্ধসহ তাদের আট জন আহত হয়েছেন। গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরতলীর দশানী এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের খবর শহরে ছড়িয়ে পড়লে দ্রুত দোকানপাট বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা বাগেরহাট মডেল থানার ওসি মো. লিয়াকত হোসেন জানান, নাশকতার উদ্দেশে জামায়াত শিবির পচাদিঘির পশ্চিম পাড়ে তাদের শ্রমিক সংগঠন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে বৈঠক চলছে এমন নিশ্চিত খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
তিনি আরো জানান, আটককৃতদের নিয়ে বের হওয়ার সময়ে পার্শ্ববর্তী খানজাহান আলী এতিমখানা থেকে জামায়াত -শিবির কর্মীরা  ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হমলা চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নেয়। এ সময়ে  তাদের দায়ের কোপে মডেল থানার ওসি মো. লিয়াকত ও পুলিশ সদস্য আবদুল হামিদ ( ২৬) তানজির (২৫) ও ভিক্টর (২২) আহত হন। এদের মধ্যে ওসি ছাড়া অন্য তিন জনকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ জানান, রাতে পুলিশ জামায়াত নেতা রাহাতের বাড়িতে হানা দেয় । এ সময়ে জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিমকে ধরে মারপিট শুরু করলে গ্রামবাসীরা  ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময়ে স্থানীয় এসকেন্দার (২২) গুলিবিদ্ধসহ আটজন আহত হন।

advertisement

Posted ২০:৩৯ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com