বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে

  |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bycycle

সৌদি আরবে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাইসাইকেল চালিয়ে রওনা হয়েছেন জাফর ফরাজী নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তি।যাত্রা পথে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে আসেন কালকিনির বাসিন্দা জাফর ফরাজী (৬৫)।

এসময় এ প্রতিবেদককে দেয়া তার বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “বাইসাইকেল চালিয়ে ইতোমধ্যে বাংলাদেশের ৬৪ জেলা দুইবার ভ্রমন করেছেন। একবার গিয়েছেন ভারতের আজমীর শরীফ। পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এবার রওনা দিয়েছেন সৌদি আরব।

তিনি জানান, বাইসাইকেল চালিয়ে পাকিস্তান প্রবেশের ভিসা না পাওয়ায় তার ঘুরতে হবে ৫টি দেশ। তেতুলীয়া বর্ডার হয়ে ভারত, সেখান থেকে চীন, আফগানিস্তান, ইরান, ইরাক হয়ে সড়ক পথে বাইসাইকেল চালিয়ে সৌদি পৌঁছবেন বলে জানান জাফর ফরাজী।

এতে তার ৩ মাস সময় লাগবে বলেও তিনি জানান।দেশ ত্যাগের সময় প্রতিটি জেলা অতিক্রমকালে জেলা প্রশাসকদের নিকট থেকে একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করে নিচ্ছেন জাফর ফরাজী। তার পাসপোর্টে ইতোমধ্যে ৪ দেশের ট্রানজিট ভিসা লাগিয়েছেন তিনি।

advertisement

Posted ০০:৫৮ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com