বিনোদন প্রতবিদেকঃ বাংলা নবর্বষ উপলক্ষে নির্মিত হল নাটক “গুড মর্নিং গুড নাইট” । নাটকটি রচনা ও পরিচালনা করছেনে তরুণ নির্মাতা মাইদুল রাকিব। নাটকের গল্পে দেখা যাবে- “শুভ ৬ বছর যাবৎ একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটি যখন নবম শ্রেণীতে পড়ে তখন থেকে এখন অনার্স দ্বিতীয় বর্ষ, এখনও সমানে ভালবেসে যাচ্ছে। কিন্তু মেয়ে এখনও কিছুই জানেনা, কারণ শুভ প্রতিদিন ক্লাশ ছুটির পথে দুর থেকে পালিয়ে শ্বাস বন্ধ করে পলক দেখে। মেয়েটিকে ভয়ে সামনে গিয়ে কিছু বলতে না পারলেও এতেই সে এক ধরনের শান্তি পায়। মেয়েটিও দেখতে এমন যে যাকে ৬ বছর যাবৎ এক পলক দেখার জন্য দাড়িয়ে থাকা যায়, ভার্সিটির হাজারো মেয়ের মধ্যে সে অন্যতম। মেয়েটির নাম নিশি। নিশির প্রতিদিন ঘুম ভাঙ্গে সকাল ৮টায় অচেনা এক নাম্বার থেকে এড়ড়ফ সড়ৎহরহম এবং রাত ১২টায় এড়ড়ফ হরমযঃ শুনে। কিন্তু সে জানেনা কে এই মানুষ। নাম্বারটা পেইন নামে সেভ করা। এই এসএমএস-এর প্রতি তার একধরনের প্রেম তৈরি হয়েছে। অনেক চেষ্টা করেও জানতে পারেনি কে এই এসএমএস পাঠায়।
অবশেষে শুভ বন্ধুদের চাপে পড়ে সিদ্ধান্ত নেয় আই লাভ ইউ বলবে, আই লাভ ইউ বলার আগে কিছু কান্ড ঘটায় যাতে নিশি বুঝতে পারে তাকে কেউ ভালবাসে। যেমন- নিশি একদিন ক্লাশ শেষে আচার কিনতে একটা বাচ্চাকে ডাক দেয় কিন্তু একটা কাপেল আচারওলাকে ডাক দিলে আচারওয়ালা আগে কাপেলকে দিয়ে পরে নিশির কাছে আসে, এতে নিশি রাগ করে আচার না কিনে বাসায় চলে যায়। পরের দিন দেখা যায় ১০ জন আচার বিক্রেতা ক্লাশ শেষ হওয়ার পর নিশির পিছনে পিছনে ঘুরতেছে। তারা আর কোথাও আচার বিক্রি করেনা। নিশি রাস্তা পার হবার সময় ভয় পেলে এই ১০টা বাচ্চা হাতে হাত ধরে বেরিকেড দিয়ে নিশিকে পার করে। এতে নিশি অবাক হয়। এর পর নিশি বান্ধবীর সাথে প্লান করে বোরকা পরে এসে বের করে নেপথ্যে কে এই কাজগুলো করে। শুভ সবকিছু স্বীকার যায় এবং ৬ বছর যাবৎ ভালবাসার কথা বলে। নিশি হাসতে থাকে এবং বলে ফাজলামি করার জায়গা পান না, ৬ বছর যাবৎ ভালবাসেন আর আমি আপনাকে চিনি না। শুভর সাহস বেড়ে যায় এবং পরের দিন শাহবাগ থেকে যত কালারের গোলাপ পাওয়া যায় তা সংগ্রহ করে নিশির সামনে আসে, নিশি ফুল পছন্দ না করায় পরের দিন এক ছড়া কাঁচা আম নিয়ে দাড়িয়ে থাকে। নিশি তাকে জানিয়ে দেয় তার বিয়ে ঠিক, সে এঙ্গেজ। তখন শুভ কেঁদে কেঁদে বলে তাকে ভাল না বাসলে এই শহরে আন্দোলন ও মানব বন্ধন করবে। তাকে সব সময় ভাইয়া ডাকাতে আন্দোলনের নাম দেয় (ভাইয়াকে ভালবাসতে হবে।) পরের দিন নিশি ভার্সিটিতে যেতে যেতে অবাক হয়ে যায়। বাসার নিচে দেয়ালে আর্ট করে লেখা (ভাইয়াকে ভালবাসতে হবে।), রিকশায় উঠার পর রিকশাওয়ালা চাচাও এই কথা বলে, সেই বাচ্চাগুলো রাস্তার মোড়ে বড় একটা ব্যানার ও হাতে হ্যান্ড মাইক নিয়ে মানব বন্ধন করছে তাদের দাবি (ভাইয়াকে ভালবাসতে হবে।) এমনকি ভার্সিটির গেটে ও নোটিশ বোর্ডে এই কথা লেখা। নিশি পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে বাসায় পুরো ঘটনা বলাতে বড় ভাই শুভকে বাসার গ্যারেজে বেধে প্রচুর মারধর করে, শুভ কথা দেয় সে জীবনেও নিশির দিকে তাকাবেনা। পররে কাহিনী জানতে হলে দখেতে হবে নাটক বাংলা নবর্বষ উপলক্ষে আর টভিরি বশিষে নাটক: “গুড মর্নিং গুড নাইট”। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেনে ইমন ও সারিকা । নাটকটি প্রচারতি হবে আগামীকাল ১৩ এপ্রিল রাত ৮:১০ মিনিটে।