সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ব্যস্ত ভারত

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

india

নয়াদিল্লি: ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকা সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সাক্ষাৎকার প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, ভারত তত বেশি করে চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে।

সালমান খুরশিদ ‘দ্য হিন্দু’কে বলেছেন, “আমরা তৃতীয় কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে আগ্রহী নই। কিন্তু কিছু অভ্যন্তরীণ প্রতিষ্ঠানকে ঘিরে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণে ওয়াশিটনের দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে আমাদের  চেয়ে ভিন্ন। ওয়াশিংটনে থাকার সময় আমি এটা লক্ষ করেছি।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য কমানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে কাজ করছে।বাংলাদেশ নিয়ে ভারতের বোঝাপড়াটা বুঝতে পারলে আমেরিকারই লাভ হবে।

সালমান খুরশিদ বলেন,  “ভৌগোলিকভাবে আমেরিকার চেয়ে ভারতের অবস্থান বাংলাদেশের বেশি কাছে। সুতরাং, এ অঞ্চল ও মানুষের অনুভূতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পক্ষে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।” পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন প্রধান বিরোধী দল বর্জন করার পর  সেখানে সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। তা ছাড়া জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এবং বাকি নেতাদের মামলার রায়ের পর সহিংসতার পরিমাণ বেড়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব করলেও প্রধান বিরোধী দলের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে সালমান খুরশিদ বলেন, বাংলাদেশের অবস্থান অবশ্যই অত্যন্ত নাজুক ও অস্থির। সরকার ও প্রধান বিরোধী দল কীভাবে নির্বাচন-প্রক্রিয়াটি এগিয়ে নেবে, সে ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারছেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্রের নির্বাচনে যা-ই ঘটুক, আমরা কারও পক্ষ নিতে পারি না। গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং এই প্রক্রিয়া নস্যাৎকারী সহিংসতা প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।”

advertisement

Posted ১৯:৫২ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com