শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড ও লিডস শাখার শুরা বৈঠক অনুষ্ঠিত

  |   শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

Khelafat Majlish
নিজস্ব প্রতিনিধি, ব্রাডফোর্ড :  বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড ও লিডস শাখার যৌথ উদ্যোগে বার্ষিক শুরা বৈঠক স্থানীয় জে.কে.এন মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ব্রার্ডফোর্ড সভাপতি মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে ও লিডস শাখার সেক্রেটারী মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য সভাপতি মাওলানা রেজাউল হক। প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় আর্ন্তাজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সেক্রেটারী মাওলানা ফয়েজ আহমদ।

শুরা বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা আবদুছ সালামকে সভাপতি ও কারী মাওলানা আবদুল জলিলকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট ব্রাডফোর্ড শাখা এবং মাওলানা সৈয়দ মশহুদকে সভাপতি ও মাওলানা ছাদিকুর রহমান কে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট লিডস শাখা পুনঃগঠন করা হয়।

শুরা বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের অন্যতম উপদেষ্টা মাওলানা আশরাফ আলী শিকদার, মাওলানা আবদুল জলিল, যুক্তরাজ্যের সহ সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আতাউর রহমান, মুফতি ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক খতিব মাওলানা তাজুল ইসলাম, সহ বায়তুল মাল সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা জাহাঙ্গীর খান প্রমূখ।

advertisement

Posted ০০:৫২ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com