বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ বর্জনের পথে পাকিস্তান

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

t20
 

বাংলাদেশে পাকিস্তান বিরোধী মনোভাবে উদ্বিগ্ন হয়ে উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দেশটি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশে এশিয়াকাপ ও বিশ্ব টি-২০ খেলতে আসবে কি না- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্ধৃতি দিয়ে ভারতের এনডিটিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কূটনৈতিক অবস্থান নিলেও আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ এবং  টি-২০ বিশ্বকাপে খেলতে না আসার সম্ভাবনা বাড়ছে।

পিসিবি সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবিতে বাংলাদেশ বিরোধী মনোভাবাপন্ন লোক রয়েছে। যদি অবস্থার উন্নতি না হয় তাহলে তারা বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুটি টুর্নামেন্ট বর্জন করতে পারে।

প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে, টি-২০ বিশ্বকাপের ২৫ ভাগ আয় নির্ভর করছে ভারত ও পাকিস্তানের উদ্বোধনী ম্যাচের ওপর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান পাকিস্তান বিরোধী মনোভাব পর্যবেক্ষণ করছি। কিন্তু আমরা অপেক্ষা করছি জানুয়ারি আইসিসি কি সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে আগামী মার্চ-এপ্রিল মাসে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না?

আইসিসি যদি টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ সরিয়ে অন্যত্র আয়োজনের সিদ্ধান্ত নেয় তাহলে এশিয়া কাপও কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে পিসিবি সূত্র জানিয়েছে।

টি-২০ টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া বহুদেশীয় টুর্নামেন্ট হওয়ার ফলে পিসিবির একার সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই উল্লেখ করে পিসিবি সূত্র ধরে উল্লেখ করা হয়েছে, আমরা যদি নিরাপত্তার অভাব বোধ করি তাহলে বাংলাদেশে না যাওয়ার সুযোগ আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদের যে পরামর্শ দেবে আমরা সে অনুযায়ী কাজ করব।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ও  বলেছে তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময়মতো পিসিবিকে তারা নির্দেশ দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে  বাংলাদেশ সরকার আশা করছে জানুয়ারি নির্বাচন হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বাংলাদেশ দুইবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান সফরে না যাওয়াতে বিসিবি-পিসিবি সম্পর্কে ফাটল ধরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

advertisement

Posted ২২:১২ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com