| শনিবার, ২২ মার্চ ২০১৪ | প্রিন্ট
২২ মার্চ: সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, গোটা বাংলাদেশের মানুষ আজ কারারুদ্ধ, বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন, রুচিবান ও ঐতিহ্যবাহী একটি পরিবারের সন্তান। তার মতো নেতাকেও সরকার কারাবন্দী করে কারাগারে পাঠিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার এই মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির নেতা শামসুজ্জামান দুদু ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
Posted ২৩:১৮ | শনিবার, ২২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin