শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন ভারত : সালমান খুরশিদ

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

india
 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশার পঙ্কজ শরণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ভারতের উদ্বেগের কথা বললেন। রবিবার নয়াদিল্লীতে সাংবাদিকদের কাছে এ উদ্বেগের কথা জানান তিনি।
তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। উন্নয়ন প্রশ্নে দেশ দু’টি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি।
সালমান খুরশিদ বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়। আমরা আশা করি, বাংলাদেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র শক্তিশালী থাকবে, যেমনটা ছিল দুই নির্বাচনের মাঝে। আমি জানি বাংলাদেশে এমন কিছু ইস্যু আছে যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ব্যাপক।
তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একটি সমঝোতা না হওয়া পর্যন্ত ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিতের দাবিতে বিএনপি ও তার জোট দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন করছে। এতে ডজন খানেক মৃত্যুর ঘটনাসহ ব্যাপক সহিংসতা হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় নয়া দিল্লি।

advertisement

Posted ১৭:২১ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com