সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র হতাশ

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

marie harf

ওয়াশিংটন, ৩১ ডিসেম্বর  : বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা না হওয়াতে এবং রাজনৈতিক সহিংসতা ও বিরোধী দলের আন্দোলনে সরকারি দমননীতিতে  যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।সোমবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র স্ট্রেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

ম্যারি হার্ফ বলেন, রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে একমতে আসতে না পারায় আমরা হতাশ। যদি অবস্থার উন্নতি হয় তাহলে আমাদের প্রচেষ্টা পুনর্নিযুক্ত করার প্রস্তুতি রয়েছে এবং পর্যবেক্ষণ জারী আছে। কিন্তু আমরা হতাশ সে পরিস্থিতি এখনো তৈরি হয় নি।

বাংলাদেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আবারও সংলাপের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের মুখপাত্র বলেন, কিছুদিন আগে বিবৃতিতে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশামতো অন্য যেকোনো সময়ের তুলনায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখন একটি গঠনমূলক সংলাপ সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আগেও বলেছি, অনেক কারণেই সহিংসতা গ্রহণযোগ্য নয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সহিংসতা গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যাহত করে। আমরা অতিসত্ত্বর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা জানি এখনও অনেক কাজ বাকি আছে। তবু আমরা আশাবাদী যে কিছু অগ্রগতি হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে দেয়া বিবৃতিতে রাজনৈতিক দলগুলো ও সরকারের প্রতি আহবান জানানো হয়েছিল সহিংসতা ও আন্দোলন দমনে বলপ্রয়োগ বন্ধের জন্য। এছাড়া, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ড্যান মজিনা আওয়ামী লীগ ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বানজ জানিয়ে আসছেন। সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনও করেছিলেন।

advertisement

Posted ২২:৪৯ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com