| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৪ | প্রিন্ট
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু র উপর দুর্নীতি দমন কমিশন (দুদক) কতৃক দূরভিসন্ধিমূলক, বানোয়াট মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজক বাংলাদেশী ভয়েস।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু র উপর দুর্নীতি দমন কমিশন (দুদক) কতৃক দূরভিসন্ধিমূলক, বানোয়াট মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশী ভয়েস। প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডনের ওয়েষ্ট ভ্যালি কলেজের মিলনায়তনে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বাংলাদেশী ভয়েস এর সভাপতি জনাব সাইফুল ইসলাম মিরাজ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহবায়ক ও নাগরিক আন্দোলনের আহবায়ক বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম, সহ সভাপতি আহমেদ আলী, যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার আবু সায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব পোদ্দার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক কাজল, যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক মাওলানা শামীম আহমেদ, বিএনপির নেতা রহিম উদ্দীন এবং এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য মোঃ স্বপন।
সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য তরুণ দলের যুগ্ম আহবায়ক সরফরাজ আহমেদ সরফু, রাজীব আহমেদ খান, আমিনুল ইসলাম। যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সৈয়দ মুহিবুল ইসলাম রিপন, আবু নাসের শেখ, মনির আহমেদ, শেখ নাসির উদ্দীন, আসাদুজ্জামান মুকুল ও প্রমুখ|
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জনাব মাহিদুর রহমান সৈয়দা ইকবাল মান্দ বানু কে বাংলার মাদার তেরেসা হিসাবে অভিহিত করেন। উপস্থিত সবাই মুহু মুহু করতালির মাধ্যমে এই অভিধাকে স্বাগত জানান। জনাব মাহিদুর রহমান আরো বলেন যে সৈয়দা ইকবাল মান্দ বানু একজন মহিয়সী নারী যিনি তার জীবনকে বাংলার গরীব দুস্থ শিশুদের জন্য উৎসর্গ করেছেন। তার মতো একজন বিদুষী নারীর বিরুদ্ধে এই প্রহসনের মামলা দায়ের করার জন্য জনাব মুহিদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং সরকারের কাছে এই মামলা তুলে নেবার দাবী জানান।
সভায় সংগঠনের কার্য্যক্রম তুলে ধরেন বাংলাদেশী ভয়েস এর চেয়ারম্যান শাহরিয়ার কবির রাসেল। আজ সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবক্ষয় ঘটেছে এবং ঘটে চলেছে তা থেকে উত্তরণের কথা বলেন জনাব শাহরিয়ার। তিনি শিক্ষা, বেকারত্ব, দুর্নীতি, মাদক ও মদ্য, কৃষি, স্বাস্থ্য, রাজনীতির ক্ষেত্রে সহনশীলতা, বয়ষ্ক দের সম্মান দান ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
প্রতিবাদ সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন জাতিয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশী ভয়েসের অন্যতম উপদেষ্টা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব শফিকুল ইসলাম রিবলু। আরো সহযোগিতা করেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা, সাপ্তাহিক বাংলাদেশী ও বাংলাদেশী ভয়েস এর উপদেষ্টা এম ইলিয়াস হোসেন এবং বাংলাদেশী ভয়েস এর সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম। সভায় সৈয়দা ইকবাল মান্দ বানু র জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন জাতিয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ফাহমিদা মজিদ।
Posted ১৬:৩৯ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin