শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি কৃষককে হত্যা করল বিএসএফ

  |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

BSFচুয়াডাঙ্গা, ২৭ ডিসেম্বর  : চুয়াডাঙ্গায় আবু হাসান (৫০) নামে এক বাংলাদেশী কৃষককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে এ হত্যাকান্ড ঘটে।
পরে তার মৃতদেহ সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদীর পাড় থেকে উদ্ধার করে এলাকাবাসী। নিহত আবু হোসেন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের রহিম বঙের ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে আবু হাসানসহ চার থেকে পাঁচজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। এ সময় ভারতের গোবিন্দহুদা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে পিটিয়ে হত্যা করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, আবু হোসেনের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement

Posted ২২:২২ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com