শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে আমেরিকায় মামলা

  |   শনিবার, ২২ মার্চ ২০১৪ | প্রিন্ট

বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে আমেরিকায় মামলা

usa

২২ মার্চ: গৃহবন্দি করে রেখে নির্যাতনের অভিযোগ এনে এবার আমেরিকার নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন তার গৃহকর্মী। নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসাল অফিসের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার বিরুদ্ধে শুক্রবার ম্যানহাটন ফেডারেল আদালতে এ মামলা করেন মাসুদ পারভেজ রানা নামে ওই গৃহকর্মী।

আদালতে দায়ের করা অভিযোগে মাসুদ পারভেজ বলেছেন, চাকরির নামে দেশ থেকে আনার পর তাকে রীতিমত গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাকে দিয়ে ভোর ছয়টা থেকে মধ্য রাত পর্যন্ত  কাজ করানো হয়। মাসে তিন হাজার ডলার করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হলেও গত ১৮ মাসে মাসুদ পারভেজকে কোনো মজুরি দেয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, তাকে দিয়ে ঘরের রান্না, পরিচ্ছন্ন করা, কাপড় ধোয়াসহ সব ধরনের কাজ করানো হয়। এমনকি বাংলাদেশ থেকে যাবার পর তার কাছ থেকে পাসপোর্টও নিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ ওই গৃহকর্মীর। তাছাড়া ঘরের বাইরে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করবে বলে ভয় দেখানো হয়।

মাসুদ পারভেজ রানা আরো অভিযোগ করেছেন, গত ১৮ মাসে অন্তত দু’বার তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

পারভেজ রানার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী ডানা সাসম্যান। যিনি সম্প্রতি ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধেও গৃহকর্মী নির্যাতনের মামলা পরিচালনা করেন।

এদিকে সপ্তাহের শেষ কর্ম দিবসে দায়ের করা মামলায় নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ন্যূনতম মজুরি আইন লঙ্ঘন, গৃহকর্মী নির্যাতন এবং অসাধু শ্রম ব্যবহারের জন্য বাংলাদেশি কূটনীতিক মনিরুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে যেকোনো সময় পুলিশি তৎপরতা শুরু হতে পারে বলে জানা গেছে।

advertisement

Posted ১২:৩৩ | শনিবার, ২২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com