রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশিদের ফেরতের বিষয়ে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

  |   শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট

austalia

ঢাকা, ২১ মার্চ  : সাগর পথে অস্ট্রেলিয়ায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসছে দেশটির উচ্চ পর্যায়ের একটি  প্রতিনিধি দল। সোমবার দুই দিনের সফরে তারা ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশসহ বিশ্বের বেশকিছু দেশের নাগরিক সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় ভিড় করছে। গত কয়েক বছরে এর মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে যাওয়া নাগরিকদের বিষয়ে একটি যৌক্তিক সমাধান খুঁজছে দেশটি।

তবে অস্ট্রেলিয়ার এ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শুধু অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার বিষয়েই আলোচনা সীমাবদ্ধ রাখবে না বাংলাদেশ। বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোর ব্যাপারেও বাংলাদেশ অনুরোধ জানাবে।

প্রসঙ্গত, নৌকায় পাড়ি দিয়ে বেশির ভাগই মানুষই ধরা পড়ার পর অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। প্রতিবছর গড়ে প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসী রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় পাওয়া সহজ বিধায় গত কয়েক বছরে ক্রমাগত এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপর থেকে অভিবাসন ব্যবস্থা কঠোর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এরপরও সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মানুষ আসার সংখ্যা কমাতে পারছে না অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে আসা এ মানুষগুলোকে পাপুয়া নিউগিনিতে পাঠিয়ে দিচ্ছে অভিবাসন কর্তৃপক্ষ। এখন পাপুয়া নিউগিনি থেকে এ অনুপ্রবেশকারীদের নিজ দেশে পাঠাতে উদ্যোগ নিয়েছে দেশটি।

advertisement

Posted ১১:১৩ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com