রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশকে ইসলামী জঙ্গী সংগঠন আল কায়েদার হুঁশিয়ারি

  |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

(FILES) -- A TV grab from the Qatar-base

আন্তর্জাতিক ডেস্ক  :  বাংলাদেশে প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চলছে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে ওলামাদের শহিদ করা হচ্ছে। তাদের কারাগারে বন্দি করা হচ্ছে এবং তাদের সাথে হাজার হাজার সাধারণ মুসলমানকেও শহিদ করা হচ্ছে। সেখানকার সরকার প্রকাশ্যে নবী করিম (স.) কে উপহাসকারী ইসলামবিরোধীদের সাহায্য করছে।

চলতি মাসের ৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত এক অডিওবার্তায় এ হুঁশিয়ারি দেন জাওয়াহিরি। অডিওবার্তায় এশিয়ার, বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশের মুসলামানদের ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে বক্তব্য দেন জাওয়াহিরি।

ইউটিউবে ‘ইসলামের আলো’ নামে একটি অ্যাকাউন্ট থেকে জাওয়াহিরির এই অডিওবার্তাটি প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টটি তাদের সম্পর্কে লিখেছে ‘ইসলামি দাওয়াহ ও শরিয়াহ প্রতিষ্ঠা’।

২০১১ এর ১ আগস্ট ইউটিউবে যুক্ত হয় ইসলামের আলো। আরবি ভাষায় দেয়া জাওয়াহিরির বক্তব্যটি ইসলামের আলোর পক্ষ থেকে বাংলা ভাষায় ডাবিং করে অডিও রেকর্ড আকারে প্রচার করা হয়।

জাওয়াহিরির বার্তাটি হুবহু তুলে ধরা হল-

আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে এশিয়ার মুসলমানদের এমন দুটি মর্মান্তিক ঘটনা তুলে ধরতে চাই যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর মধ্যে একটি ঘটনা বার্মার মুসলমানদের ওপর দিয়ে অতিবাহিত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক। সেখানকার বর্বর বৌদ্ধ পশুরা বার্মার মুসলমানদের শরীরের রক্ত প্রবাহিত করেছে। এমনকি তাদের শরীরকে টুকরো টুকরো করেছে। যাদের সম্পর্কে ইউরোপ ও আমেরিকাসহ গোটা বিশ্ব নীরবতা অবলম্বন করেছে।

পক্ষান্তরে তারা বার্মাকে গণতন্ত্রের নামে এই জঘন্য কার্যকলাপের জন্য নানান সম্মানে সম্মানিত করেছে। সেই গণতন্ত্র যা মুসলমানদের মৃত দেহ ও হাড়ের ওপর প্রতিষ্ঠিত।

আর দ্বিতীয় ঘটনাটি ঘটে চলেছে বাংলাদেশের মাটিতে। সেখানে প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চলছে। সেখানকার ওলামাদের শহিদ করা হচ্ছে। তাদের কারাগারে বন্দি করা হচ্ছে। এবং তাদের সাথে হাজার হাজার সাধারণ মুসলমানকেও শহিদ করা হচ্ছে। সেখানকার সরকার প্রকাশ্যে নবী করিম (স.) কে উপহাসকারী ইসলামবিরোধীদের সাহায্য করছে।

আমি এই সকল মুসলমানসহ পৃথিবীর বুকে সকল নির্যাতন ও নিপীড়নের শিকার মুসলমানদের বলতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহর আদেশে আফগানিস্তানে আমেরিকার পরাজয় এবং নতুন করে ইসলামি ইমারতের প্রতিষ্ঠা অতি সন্নিকটে। আপনারাসহ পৃথিবীর প্রতিটি নির্যাতিত মুসলিম ও অমুসলিম সকল মানুষের জন্যই এটা সুসংবাদ। তাই আপনারা দ্বীনের ওপর অটল থাকুন। এবং নবী (স.) -এর সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। পরস্পর ঐক্যবদ্ধ হোন। এবং মতানৈক্য পরিত্যাগ করুন। আপনারা পিছু হটবেন না। দুর্বল হবেন না।

আল্লাহ বলেন, “তোমরা কি মনে করে নিয়েছ যে, তোমরা বেহেশত প্রবেশ করেই ফেলবে অথচ তোমাদের অবস্থা এখনো তাদের মত হয়নি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল। এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি রাসুল ও তার সাথে বিশ্বাস স্থাপনকারীগণ বলেছিলেন কখন আল্লাহর সাহায্য আসবে। সতর্ক হও। নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।”

অতএব ধৈর্য ধারণ করুন, আল্লাহর সাহায্য অতি নিকটে।

advertisement

Posted ২৩:৩৩ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com