
বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত শাহরুখের বাড়ি মান্নাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। তারা জানান, বাড়ির একটি ঘরের বাথরুমের বাতাস নির্গমন ফ্যানের লাইনে সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল। আগুন লাগার সাথে সাথেই বাড়ির ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং তারা দ্রুত অগ্নিনির্বাপক কর্মীদের খবর দেন। তারা এসে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহরুখ নিজেও টুইট করে বাসায় আগুনের ঘটনা সবাইকে নিশ্চিত করেছেন।
Posted ১৪:৪১ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin