বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বর্তমান সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে: তোফায়েল

  |   বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

tofil_Hana

২২জানুয়ারিঃ বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় এবং আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে।

বুধবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

অন্যদিকে, উইলিয়াম হানা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চায় ইইউ।

এর আগে সকালে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

তোফায়েল বলেন, রবার্ট গিবসন তাকে বলেছেন- আপনারা বলেছিলেন, বিরোধী দল সহিংসতা বন্ধ করলে এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সংলাপ হতে পারে। এখন দেখা যাচ্ছে সহিংসতা বন্ধ হয়েছে এবং খালেদা জিয়ার গত সমাবেশে জামায়াতে ইসলামী ছিল না। এ প্রসঙ্গে টেনে গিবসন বলেছেন, এখনই বিএনপির সঙ্গে সংলাপ শুরু করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জবাবে আমি বলেছি, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তবে বর্তমান সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে।

এছাড়া বর্তমান সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সহিংসতা থেকে সরে এসেছে।

advertisement

Posted ১৬:৪২ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com